Showing posts with label সম্পাদকের কলমে--. Show all posts
Showing posts with label সম্পাদকের কলমে--. Show all posts

Tuesday, 12 July 2022

সম্পাদকের কলমে--

সম্পাদকের কলমে--

রিমঝিম বর্ষা, নাকি ইট ইজ রেনিং অ্যাট ক্যাটস এন্ড ডগস ? এক দিকে প্রেমিক-প্রেমিকা ঝিরিঝিরি বর্ষায় ভিজে প্রেম করছে, অন্যদিকে মেঘ ফাটা প্রচন্ড বর্ষণে কত না লোক ভেসে গেল ! প্লাবনের ভয়াবহ তোড়ে ভেসে গেল অসংখ্য জনপদ, কত লোকের না  মৃত্যু হল। 
বৈচিত্র্যময় দেশের একদিকে কাঠফাটা রোদ, অন্যদিকে ভেসে যাচ্ছে দেশ, আবার তৃতীয় দিশায় জমাট বরফ, শীত কাঁপে জমে যাচ্ছে মানুষ। তবু কেউ থেমে যায়নি, সময়ের সাথে সবাই হেঁটে যাচ্ছে, সবাই দুঃখের মাঝখান থেকে সুখটুকু শুষে নেবার চেষ্টা করছে। লেখক লিখে যাচ্ছেন, কৃষক মাঠে  নাঙ্গল নিয়ে নেমেছে, সব চলছে। আবার যে শেষে, সে নিশ্চিহ্ন। মৃতের ওপর একদিন আবার সবুজ ঘাস জন্মায়, অনুর্বর সৃষ্টির মাঝে আবার ফুল ফুটে উঠে। এটাই জীবন, এটাই বদ্ধভূমি, এটাই কবিতার উর্বর ভূমি। মৃত্যু শিয়রে রেখে কবি তার আগামীর কবি ভাবনায় আতুর হয়ে ওঠে। কাগজ-কলমের অভাবে কত ভাব ভাবনা কবিতার জীবন দেখো হাওয়ায় উড়ে যাচ্ছে...আমরা কেউ তার ঠিকানা রাখি না।
যাই হোক, এবারের কবিতার ব্লগ ও ই-পত্রিকা, স্বরধ্বনি, নিয়ম ভেঙে পাঁচ দিন বিলম্বে প্রকাশিত হল। অবশ্যই এটা অনিবার্য কারণবশত। আজ এ পর্যন্ত। নিবেদন ইতি -- তাপসকিরণ রায়।

সহ-সম্পাদকের কলমে--

বৈচিত্র্যময়ী প্রকৃতির অপরূপ লীলা নিকেতন এই পৃথিবী। সমৃদ্ধির এক আশ্চর্য ভাণ্ডার তার করায়ত্ত, সেই সম্পদের সুষ্ঠ বিন্যাসের ফলেই প্রকৃতি হয়ে ওঠে  অপরূপা, কত না রহস্য ফুটে ওঠে তার অপূর্ব  লীলায়। লীলায়িত ভঙ্গিমায় ছন্দময়ী প্রকৃতি  বসন্তে মেতে ওঠে বর্ণময় ফুলের সম্ভার নিয়ে ,ঘনঘোর বর্ষার অঝোর ধারায় মানুষের অশান্ত মন  যখন উতল হয়ে ওঠে, অন্তরের মাঝে দয়িতের আহ্বান শুনে হয় চঞ্চল।  প্রকৃতিও  তখন সজল কাজল মেঘের ঘোমটা দিয়ে নিজেকে মুড়ে নেয় রহস্যের আবরণে।সে রহস্যময়তার হাতছানি এড়াতে পারেনা বলেই মানব মন হয়ে ওঠে বিরহ-কাতর , বিরহী মনের স্বতস্ফূর্ত প্রকাশ ঘটে গানে, কবিতায়।--সাবিত্রী দাস।

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...