Showing posts with label মুহা আকমাল হোসেন. Show all posts
Showing posts with label মুহা আকমাল হোসেন. Show all posts

Thursday, 7 July 2022

মুহা আকমাল হোসেনের কবিতা

মুহা আকমাল হোসেনের কবিতা --

অন লাইনে স্বপ্ন কিনি


একটা নিঃঘুম রাত

বালিশে থুতনি রেখে অন লাইনে স্বপ্ন কেনে।


শহর ঘুমাচ্ছে 

দাম্পত্যের এলোমেলো বিছানা

আমরা তারাফুল কুড়তে যাব

সাত বোন চম্পার সাথে..



২ তোর জন্য 


 তোর জন্য  একটা  বিকেল উষ্ণ হয় মাটির ভাড়ে

তোর জন্য হরিণ বিকেল চরতে আসে নদীরপাড়ে।


তোর জন্য  আর্ট পেপারে বর্ষা বিকেল  বন ময়ূরী

তোর জন্য  বেহেশত হারাম, ও সখি তন্বী হুরি।







মুহা.আকমাল হোসেন।জন্ম ২ রা জানুয়ারি-১৯৮১।গ্রাম ব্রহ্মোত্তর,পোষ্ট -ছোটসুজাপুর,  জেলা- মালদহ।পেশায়  শিক্ষক । ঐতিহ্যবাহী  দেশ, প্রথম সারির দৈনিক সহ'  দু'শতাধিক ছোট পত্র পত্রিকায় লিখে  চলেছেন।।কবিতার ভাষান্তর  হয়েছে।    প্রকাশিত- কাব্যগ্রন্থ - বিস্রস্ত বাস্তবতা( ২০০৮), প্রেম,প্রিয়াপুষ্প ও পড়ন্ত বিকেল,(২০১০) কমরেডের ডাইরি (বুদ্ধ পূর্নিমা-১৪১৮), মিনার হোসেনের ঘর উঠোন, (২০১২) ভাতের ঠিকানায় কাঁদে ভারতবর্ষ(২০১২  ১০,জানুয়ারি)  পৃথিবীর একলা কমন রুম(২০১৫)  ছেঁড়া কাফনের মেঘ (৭ ফেব্রুয়ারী  ২০২১)  "হামরা কলিয়াচকের লোক (২০২২)'সম্পাদিত গ্রন্থ -গ্রাম মালদা  কবিতা(২০১৩) |১৯৯৯ থেকে 'যত্রিক' কবিতা 7৭ সম্পাদনা করেন|  এছাড়া গৌড়বঙ্গ সাহিত্য পত্রিকা' 'নয়া কাফেলা' পত্রিকার সহ সম্পাদক। 


দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...